মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬   আশ্বিন ১৪ ১৪৩৩   ১৬ রবিউস সানি ১৪৪৮

বছরের শেষটা ভালো হয়নি আর্সেনালের 

খেলা ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৫৬ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

শুরুতে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ব্রাইটনের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে আর্সেনালের! বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়। 

ব্রাইটনের মাঠে ম্যাচের চতুর্থ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় আর্সেনাল! সতীর্থের বাড়ানো বলে আর্সেনালের পিয়েরে-এমেরিক আউবামেয়াং টোকা দেওয়ার পর গোলরক্ষক শেষ মুহূর্তে ঠেকিয়ে দেন। 

তবে ম্যাচে গোল পেতে আর্সেনালের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যায় তারা। পাঁচ ডিফেন্ডার মিলেও ডি বক্সের মধ্যে আলেকসঁদ লাকাজেতকে আটকাতে পারেনি। ফ্রান্সের এই ফরোয়ার্ডের ছোট করে বাড়ানো বল নিখুঁত শটে জালে জড়িয়ে দেন আউবামেয়াং। এই নিয়ে লিগে এখন পর্যন্ত ১৩ গোল করে সবার ওপরে আছেন আউবামেয়াং। 

১-০ গোলে পিছিয়ে ম্যাচের ৩৭তম মিনিটে সমতায় ফেরে ব্রাইটন। নিজেদের ডি বক্সের একটু ওপর থেকে ড্যাভি প্রোপারের লম্বা করে বাড়ানো বল আটকাতে লাফিয়ে উঠেছিলেন স্টেফান লিশ্টস্টাইনার কিন্তু বলে মাথা ছোঁয়াতে না পারায় নিখুঁত ফ্রি-কিকে ঠিকানা খুঁজে নেন ইয়ুর্খেন লোকাডিয়া।

১-১ সমতায় দ্বিতীয়ার্ধের খেলা জমে ওঠে! তবে দুদলের কেউই সুবিধা করতে পারছিল না! ফলে ১-১ সমতায় শেষ হয় দুদলের খেলা! 

১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে বছর শেষ করল আর্সেনাল। আর ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত রেখেছে লিভারপুল। দ্বিতীয় স্থানে আছে টটেনহ্যাম, তাদের পয়েন্ট ৪৫ আর তৃতীয় স্থানে থাকা ম্যানসিটির পয়েন্ট ৪৪।