স্পেসেক্সের মার্কিন সামরিক স্যাটেলাইট সফল উৎক্ষেপণ
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৪১ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক স্যাটেলাইট বহনকারী একটি রকেট উৎক্ষেপণ করেছে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান স্পেসএক্স। স্থানীয় সময় রবিবার (২৩ ডিসেম্বর) কেপ ক্যানাভেরাল থেকে এই রকেট উৎক্ষেপণ করা হয়।
ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি এই প্রথম মিলিটারি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। এর মাধ্যমে প্রতিরক্ষা সংক্রান্ত অনেক তথ্য জানা যাবে যা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। সামরিক স্যাটেলাইট মহাকাশে নিয়ে গেছে ফ্যালকন-নাইন রকেট। এর আগে চারবার রকেটটি উৎক্ষেপণের চেষ্টা করা হলেও সফল হয়নি কর্তৃপক্ষ। এর মধ্যে কখনও খারাপ আবহাওয়া আবার কখনও যান্ত্রিক ত্রুটির কারণে স্যাটেলাইট উৎক্ষেপণ স্থগিত করা হয়।
এটা মাস্কের ব্যক্তিগত প্রতিষ্ঠান স্পেক্সএক্সের জন্য দারুণ এক সফলতা। গত কয়েক বছর ধরে সামরিক স্যাটেলাইট বাজারে প্রবেশ করতে চাচ্ছিল তারা। অবশেষে তাদের সেই প্রচেষ্টা সফল হলো।
