রোববার   ১৫ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

শান্তির দেশটির সমুদ্রে ত্রাস : জুলাইতে শুরু তিমি শিকার

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৩২ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

আগামি বছর জুলাই থেকে জাপান ফের বাণিজ্যিকভাবে তিমি শিকার শুরু করেছে, আর এই পদক্ষেপের মাধ্যমে শান্তিপ্রিয় দেশটি আন্তর্জার্তিক সমালোচনার শিকার হয়।  ইন্টারন্যাশনাল হোয়েলিং কমিশন বা আন্তর্জাতিক তিমিশিকার কমিশন (আইডব্লিউসি) থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে জাপান। আইডব্লিউসি মূলত তিমি সংরক্ষণে কাজ করে থাকে। 'বিবিসি নিউজ'

কয়েক প্রজাতির প্রায় বিলুপ্তি ঘটতে শুরু করলে ১৯৮৬ সাল থেকে আইডব্লিউসি  বাণিজ্যিকভাবে তিমি শিকারকে নিষিদ্ধ করেছে। ১৯৫১ সাল থেকে দেশটি আইডব্লিউসি'র সদস্য, জাপানস্থ কর্মকর্তারা জানান, তিমি ভক্ষণ দেশটির সংস্কৃতির অংশ। 

আবারও বাণিজ্যিক ভিত্তিতে তিমি শিকার শুরু করতে যাচ্ছে জাপান। আগামী জুলাই থেকে এই কার্যক্রম শুরু করবে তারা। অবশ্য জাপানের এমন পদক্ষেপ বিশ্বজুড়ে সমালোচিত হয়েছে। 

 

 

ছবি : সংগৃহীত 

১৯৫১ সাল থেকে ইন্টারন্যাশনাল হোয়েলিং কমিশনের সদস্য হিসেবে কাজ করে আসা জাপানি এক কর্মকর্তা বলেন, তিমি খাওয়া তাদের দেশের সংস্কৃতির একটি অংশ। মাংস বিক্রির জন্য জাপানে অনেক বছর ধরে তিমি শিকার হয়ে আসছে। 

'বৈজ্ঞানিক গবেষণা'র নামে বেশ বহুবছর ধরেই জাপান তিমি শিকার করে আসছে এবং তার মাংস বিক্রি করে আসছে।  যদিও সংরক্ষণবাদীরা তিমি শিকারের এই কর্মসূচীর তীব্র সমালোচনা করে আসছেন অনেক আগে থেকেই।

বুধবারের এই ঘোষণা আগে থেকেই জানা ছিল এবং সরক্ষণবাদীরা এই পদক্ষেপের ভায়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করে আসছেন। যার মানে দেশটি আইডব্লিউসি'র অধীনেই স্বাধীনভাবে এই প্রাণীটি শিকার করতে পারবে, এমনকি মিনকে তিমিও শিকার করার অনুমোদন পেল।

 

১৯৮৬ সালে ইন্টারন্যাশনাল হোয়েলিং কমিশনের সদস্যভুক্ত দেশগুলো তিমি শিকার না করার পক্ষে সম্মতি দেয়। এর মধ্যে জাপান, নরওয়ে এবং আইসল্যান্ডের মতো দেশগুলো জানায়, তিমির মাংস তাদের সংস্কৃতির অংশ হওয়ায় তারা পরিমিত পরিমাণে তিমি শিকার করবে।

জাপান সরকারের এক বিবৃতিতে জানানো হয়, আইডব্লিউসি তার লক্ষ্য পূরণে সহনশীল মাত্রায় বাণিজ্যিক হোয়েলিং এর সহযোগিতা করা নিয়ে ওয়াদা সম্পূর্ণরূপে পালন করছেন না।  শেষ পর্যন্ত আইডব্লিউসি-এর কাছে দেয়া নিজেদের প্রস্তাব থেকেও বের হয়ে আসছে জাপান। তারা জুলাই থেকে পুরোদমে তিমি শিকার শুরু করবে।