সোমবার   ১৬ মার্চ ২০২৬   চৈত্র ১ ১৪৩২   ২৭ রমজান ১৪৪৭

ঘাড়ে কামড়ে ধরে শিশুকে নিয়ে গেল চিতাবাঘ

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:১৩ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

 ভারতে দিনের বেলায় বাড়ির উঠান থেকে পাঁচ বছরের ছেলেকে ঘাড়ে কামড় দিয়ে নিয়ে গেল চিতাবাঘ। বুধবার বিকালে দেশটির আলিপুরদুয়ারের মাদারিহাটে এ ঘটনা ঘটে। পরে ইডেন নায়েক নামের ওই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইডেন তার দিদি অনুষ্কার সঙ্গে বাড়ির উঠানে খেলায় মজে ছিল। হঠাৎ সবার নজর এড়িয়ে ওই চিতাবাঘ ঘাড়ে কামড়ে ধরে ওই শিশুটিকে চাগাছের ঝোপের আড়ালে টেনে নিয়ে যায়। শিশুটির আর্তচিৎকারে প্রতিবেশীরা উদ্ধারে এগিয়ে এলেও শেষরক্ষা হয়নি। প্রায় আধ ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর বাগানের সাড়ে তিনশো মিটার গভীর থেকে ইডেনের ঘাড় মটকানো মরদেহ ‍উদ্ধার করা হয়। তৎক্ষণাৎ তাকে স্থানীয় মাদারিহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

 

উল্লেখ্য, চা-বাগান অধ্যুষিত ওই এলাকায় চিতাবাঘের আতঙ্ক দিন দিন বেড়েই চলেছে। এর আগে এমন ঘটনা ঘটেছে। এলাকায় ‘নরখাদক’ চিতাবাঘ রয়েছে বলে স্থানীয়রা দাবি করে আসছিল।