শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬   কার্তিক ২৮ ১৪৩৩   ০২ জমাদিউস সানি ১৪৪৮

চলতি মাসেই শুরু হবে ‘বীর’ ছবির শুটিং

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:০৭ পিএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার

ঢাকাই চলচ্চিত্রে গুণী নির্মাতা কাজী হায়াৎ শিগগিরই তার ৫০ তম সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। ‘বীর’ শিরোনামের এই সিনেমায় অভিনয় করবেন শাকিব খান। এরই মধ্যে  ছবিটি নির্মাণের আনুষ্ঠানিক ঘোষনা দিয়েছেন। নতুন খবর হলো চলতি মাসেই এই ছবির ক্যামেরার সামনে দাড়াবেন শাকিব খান। 

জানা গেছে, ১৫ জুলাই বিএফিডিসতে মহরতের মাধ্যমে এই ছবির কাজ শুরু হবে। এরই মধ্যে শুটিংয়ের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। 

কাজী হায়াৎ বলেন, আমার ছবিতে প্রথমবারের মাতো শাকিব খান অভিনয় করছেন। আমাদের দুজনের প্রতি সিনেমা হল মালিকরা যেমন আগ্রহ দেখাচ্ছেন, আমি সেই আশা পূরণ করতে চেষ্টা করবো। ছবিটি নিয়ে আমার দায়িত্ব আরো বেড়ে গেছে। আমি ছবির গল্পের বিষয়টি আরো গুরুত্ব দিয়েছি। আশা করছি দর্শকদের মনের মতো একটি ছবি উপহার দিতে পারবো। 

 

গত ডিসেম্বরে একটি গান রেকডিংয়ের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় ‘বীর’ ছবির। কিন্তু পরিচালক কাজী হায়াৎ চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যাওয়ায় ছবিটির কাজ পিছিয়ে যায়।