অদ্ভুত বাস! চলে নদী ও সড়কে
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:১২ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
অদ্ভুত এক বাস! যা পানিতে চলে আবার সড়কেও চলে। যানজট এড়িয়ে এটি শুধু সামনের দিকেই এগিয়ে চলে। যখন যানজট থাকে এটি বেছে নেয় নদীকে। যানজট না থাকলে এটি চলে সড়কে।
যাত্রীবাহী এই বাসের নাম ‘অ্যাম্ফিবিয়াস বাস’। ২৮০ হর্সপাওয়ারের ছয় সিলিন্ডার ইঞ্জিনের বাসটির প্রযুক্তি অনেকটাই জাহাজ ভাসার মতোই। এই বাসের চালকের আসনের পাশে লাইফ জ্যাকেট, জয়স্টিক, রেডিও ইক্যুয়িপমেন্টসও রয়েছে। এই বাস চালু হয়েছে জার্মানির হামবুর্গ শহরে। এলবে নদীর ধারেই এই শহর।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, শহরের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এই রিভারবাস। বাসটির ভাবনা প্রথম মাথায় আসে ফ্রেড ফ্রাঙ্কেন নামে এক ব্যক্তির। তিনিই চার বছর আগে এটি প্রথম চালু করেন।
মেরিটাইম ওয়ার্কার ফ্রেড বলেন, সিঙ্গাপুরে এমন একটি বিষয় নজরে আসার পর তার মাথায় এ ভাবনা আসে। এরপর হাঙ্গেরির একটি সংস্থার সহায়তায় এই রিভারবাস তৈরি হয়েছে। এরই মধ্যে হামবুর্গ শহরের মতো আরও সাতটি নদী তীরবর্তী শহরেও রিভারবাস চালু করার আবেদন এসেছে।
