শনিবার   ০৪ জুলাই ২০২৬   আষাঢ় ১৯ ১৪৩৩   ১৮ মুহররম ১৪৪৮

আজ বছরের শেষ ব্যাংক লেনদেন

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:০২ এএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

টানা চারদিন ধরে বন্ধ থাকবে দেশের ব্যাংকিং খাত। বৃহস্পতিবারই হবে চলতি বছরের ব্যাংকিং খাতে শেষ লেনদেন। এদিন ২০১৮ সালের বার্ষিক হিসাব চূড়ান্তও করবে ব্যাংকগুলো।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহণ, সাপ্তাহিক ছুটি ও ব্যাংক হলিডে উপলক্ষে ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত টানা চারদিন দেশের সব ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ২০১৯ সালের ১ জানুয়ারি ব্যাংক খুলবে।

সূত্র জানায়, সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন আগামী ৩০ ডিসেম্বর দেশে সাধারণ ছুটি থাকবে। এর আগে ২৮ ও ২৯ ডিসেম্বর যথাক্রমে শুক্র ও শনিবার। ওই দুইদিন সাপ্তাহিক সরকারি ছুটি, তাই ব্যাংক বন্ধ থাকবে। ভোটের পরদিন ৩১ ডিসেম্বর দেশের ব্যাংকগুলো ‘ব্যাংক হলিডে’ পালন করবে। ওইদিন সব ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। এ হিসেবে ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত টানা চারদিন দেশের কোনো ব্যাংকেই লেনদেন হবে না।

এদিকে টানা ছুটি ও ৩০ ডিসেম্বর নির্বাচন উপলক্ষে ২৭ ডিসেম্বর মধ্যে চলতি বছরের ব্যাংকের বার্ষিক হিসাব চূড়ান্ত করতে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।