সোমবার   ১৬ মার্চ ২০২৬   চৈত্র ১ ১৪৩২   ২৭ রমজান ১৪৪৭

ট্রাম্পের আইনজীবীর কারাদণ্ড

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৮ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। রায়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো রুশ সংযোগের দায়ে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে কাউকে কারাদণ্ড দেওয়া হলো।

ট্রাম্পের হয়ে ২০১৬ সালের নির্বাচনের আগে অর্থ দিয়ে যৌন কেলেঙ্কারির ঘটনায় দুই নারীর মুখ বন্ধ করা, রাশিয়ায় প্রস্তাবিত ট্রাম্প টাওয়ার প্রজেক্ট নিয়ে কংগ্রেসকে মিথ্যা বলা এবং কর ফাঁকি দেওয়ার অপরাধে তার বিরুদ্ধে এ রায় দেয় নিউ ইয়র্কের আদালত।

এর আগে আদালতে প্রতিটি অভিযোগেরই দোষ স্বীকার করেন কোহেন। এর আগে ট্রাম্পের নির্দেশেই এসব কাজ করেছেন বলে দাবি করেছিলেন তিনি।
আদালতেও সকল অপকর্মের জন্য ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন কোহেন। ট্রাম্প তাকে অন্ধকারের পথে ঠেলে দিয়েছেন বলে মন্তব্য করেন।

 

উল্লেখ্য, নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্ট এবং বিশেষ কাউন্সেল রবার্ট মুলারের মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে তদন্তের আওতায় মাইকেল কোহেনের বিরুদ্ধে মামলা দুটি করা হয়েছিল।