শনিবার   ২০ জুন ২০২৬   আষাঢ় ৬ ১৪৩৩   ০৪ মুহররম ১৪৪৮

বিয়ের আগে যেভাবে নিখিলের সঙ্গে প্রেমে মেতেছিলেন নুসরত!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০৬ এএম, ১ জুলাই ২০১৯ সোমবার

আলাপটা হয়েছিল তিনবছর আগে। নিখিল জৈনের পোশাকের ব্র্যান্ড ‘রঙ্গোলি’র ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে আসেন নুসরত জাহান।  সেই থেকেই পরিচয়। প্রথম থেকেই নুসরতের প্রতি একটা ভাল লাগা ছিলই। কিন্তু আলাপের পর দু’বছর পর্যন্ত ক্লায়েন্টের মতোই নিখিলের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন নুসরত।

কিন্তু ধীরে ধীরে বরফ গলতে শুরু করে নুসরতের। তাদের মধ্যে তৈরি হয় গভীর সম্পর্ক। আর সেই সম্পর্কই তুরস্কের বোদরুম শহরের ‘সিক্স সেন্সেস কাপালায়াঙ্কা’য় পরিণতি পেয়েছে। তাদের বিয়ের ছবি দেখার জন্য তর সইছিলো না নুসরতের ভক্তকুল। তবে অপেক্ষা করতে হয়েছিল একটু বেশিই। বিয়ের পরদিন ভোরে ছবি পোস্ট করেছিলেন নায়িকা নিজেই।

এ বার সামনে এল নুসরত ও নিখিলের প্রি-ওয়েডিং ভিডিও। বিয়ের আগেই ‘নটিং বেলস’ নুসরত আর নিখিলকে নিয়ে প্রি-ওয়েডিং শ্যুট করেছিল। আর সেই ভিডিওটিও মন জয় করে নিয়েছে নায়িকার ভক্তদের।