সোমবার   ১৬ মার্চ ২০২৬   চৈত্র ১ ১৪৩২   ২৭ রমজান ১৪৪৭

তুরস্কে ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ৪৬

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৭ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

তুরস্কে ট্রেন দুর্ঘনায় অন্তত সাতজনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৬ জন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে দেশটির রাজধানীর আঙ্কারা-কোনইয়া রুটের মারসান্দিজ স্টেশনে উচ্চগতির একটিএক্সপ্রেস ট্রেনের সঙ্গে অন্য একটি স্থানীয় ট্রেনের সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

প্রাদেশিক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, দমকলকর্মী, মেডিকেল কর্মী ও উদ্ধারকর্মীদের সমন্বয়ে উদ্ধার অভিযান চালানো হয় এবং আহতদের স্থানীয় হাসপাতলে ভর্তি করা হয়েছে।

 

উল্লেখ্য, এর আগে২০০৪ সালে একটি এক্সপ্রেস ট্রেন ইস্তাম্বুল থেকে আঙ্কারা যাওয়ার পথে দুর্ঘনার কবলে পড়ে। তখন ১৩৯ জন নিহত ও আরো ৫৭জন আহত হয়।