শনিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২২ রবিউল আউয়াল ১৪৪৮

জ্যাকসন হাইটসে পুড়ল বাংলাদেশিদের দোকান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২০ এএম, ৩০ জুন ২০১৯ রোববার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে আগুনে পুড়ে গেছে খামারবাড়ি গ্রোসারি। 

শনিবার স্থানীয় সময় ভোর ছয়টার দিকে আগুন লাগে। 

আগুন নেভাতে ফায়ার ডিপার্টমেন্টের কয়েকটি ইউনিট কাজ করে। সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

চারতলা ভবনটির নিচের তলার খামার বাড়ি গ্রোসারিতে আগুন লাগলে আশেপাশের বাসিন্দা ও পথচারীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।

ভবনটিতে অন্তত তিনটি বিভিন্ন ধরনের দোকান ও বেশ কয়েকটি অফিস আছে। এসবই বাংলাদেশি মালিকানাধীন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।