শুক্রবার   ১৭ জুলাই ২০২৬   শ্রাবণ ১ ১৪৩৩   ০১ সফর ১৪৪৮

ইরানের ওপর কঠোর পদক্ষেপের আহ্বান পম্পেওর

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৪ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

ইরানের ওপর আরো কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জাতিসংঘকে এ আহ্বান জানায়।

যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্রে আঘাত হানতে সক্ষম এমন প্রায় কয়েক শ ক্ষেপণাস্ত্র প্রকল্পের ওপর কড়াকড়ি আরোপের জন্য জাতিসংঘকে অনুরোধ করেন পম্পেও।

বুধবার ইরান প্রসঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আয়োজনে একটি বৈঠকে যাওয়ার আগে পম্পেও সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ইরান যদি তাদের ব্যলেস্টিক মিসাইল মজুদ বাড়ানো অব্যাহত রাখে তাহলে মার্কিন নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। আমরা তাদের এমন প্রচেষ্টা রুখতে না পারলে এ অঞ্চলে সংঘর্ষ বেধে যাওয়ারও আশঙ্কা রয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষাগুলো নজরদারি করার জন্য সমুদ্র বন্দরগুলোতে নিরীক্ষণ ও প্রতিরোধ ব্যবস্থা রাখতে হবে।

 

উল্লেখ্য, সম্প্রতি ইরান মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে যুক্তরাষ্ট্র অভিযোগ করে। তবে সেগুলো ইরানের প্রতিরক্ষার জন্য আন্তর্জাতিক আইন মেনেই বৈধ পন্থায় পরীক্ষা চালানো হয়েছে বলে ইরান দাবি করছে।