রোববার   ২১ জুন ২০২৬   আষাঢ় ৭ ১৪৩৩   ০৫ মুহররম ১৪৪৮

রিফাত হত্যায় গ্রেফতার ৪

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:৫২ এএম, ২৮ জুন ২০১৯ শুক্রবার

বরগুনা সরকারি কলেজের সামনে বুধবার সকালে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলায় এখনো পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন, শুভংকর শুভ চন্দন, মো. হাসান ওরফে মেহেদী হাসান, নাজমুল, মহারাজ।

বরগুনার এসপি মারুফ হোসেন বলেন, বৃহষ্পতিবার সকালে চতুর্থ আসামি শুভংকর শুভ চন্দনকে দুপুরে নমব আসামি মো. হাসান ওরফে মেহেদী হাসানকে, বিকেলে নাজমুল ও মহারাজকে গ্রেফতার করা হয়েছে।

 

এসপি মারুফ আরো বলেন, শিগগিরই প্রধান আসামি নয়ন বণ্ড ও রিফাত ফরাজীসহ বাকিদের গ্রেফতার করা হবে।