মঙ্গলবার   ০৫ মে ২০২৬   বৈশাখ ২২ ১৪৩৩   ১৮ জ্বিলকদ ১৪৪৭

গ্রেফতার নিয়ে রাজনীতি করবেন না : যুক্তরাষ্ট্রকে কানাডা

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৩ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

‘বহিঃসমর্পণ মামলাগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতি করা উচিৎ হবে না।’ কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড যুক্তরাষ্ট্রকে এ হুঁশিয়ারি দেন। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে সম্পোর্কন্নয়নে কানাডায় চীনা নির্বাহীকে গ্রেফতারের মামলার বিষয়ে হস্তক্ষেপ করবেন বলে মঙ্গলবার মন্তব্য করেন।

এ ব্যাপারে বুধবার সাংবাদিকদের ফ্রিল্যান্ড বলেন, ‘আইন তার নিজের গতিতে চলবে, এটা অবশ্যই মানতে হবে। রাজনৈতিক কারণে কোনোভাবেই তার গতিপথ বদলানো যাবে না। বহিঃসমর্পণের অংশীদারদের কখনই বহিঃসমর্পণ প্রক্রিয়াকে রাজনীতির স্বার্থে ব্যবহার করা উচিৎ নয়। আইন সব ক্ষেত্রেই সমান আর সবাইকেই তা মেনে চলতে হবে।’

 

উল্লেখ্য, ইরানের ওপর আরোপিত মার্কিন অবরোধ লংঘন করার অভিযোগে গত ১ ডিসেম্বর চীনের অন্যতম প্রধান মোবাইল কোম্পানি হুয়াইয়ের প্রধান নির্বাহী (সিএফও) মেং ওয়াংঝুকে যুক্তরাষ্ট্রের অনুরোধে গ্রেফতার করে কানাডা। পরে প্রায় ৭৫ লাখ মার্কিন ডলার মুচলেকার বিনিময়ে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। সূত্র : এক্সক্লুসিভ রিলেটেড নিউজ