বুধবার   ২২ জুলাই ২০২৬   শ্রাবণ ৬ ১৪৩৩   ০৬ সফর ১৪৪৮

লিটনকে ভুল আউট দেয়া আলিম দার এর ফেসবুক আইডি ডিজেবল!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩৪ এএম, ২৬ জুন ২০১৯ বুধবার

বাংলাদেশের ব্যাটসম্যান লিটন দাসকে বিতর্কিত ভাবে আউট ঘোষণা করা থার্ড আম্পায়ার আলিম দার এর ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল করে দেয়া হয়েছে। ডিটি টাইগারর্স সোশ্যাল মিডিয়া সিকিউরিটি টিমের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। 

বিশ্বকাপে আফগানিস্তানে বিপক্ষে হাইভোল্টেজ এ ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাসকে অযৌক্তিক আউট ঘোষণার পর বাংলাদেশের ক্রিকেট ভক্তরা চরম ক্ষুব্ধ হয়েছেন। 

পাকিস্তানি আম্পায়ার আলিম দার এ ভুল সিদ্ধান্ত দেয় ভারতের পর আফগানিস্তান এর বিপক্ষে আবারও আম্পায়ারের বিমতাসুলভ আচরণের শিকার হলো বাংলাদেশ। দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাসকে যখন আফগান বোলাররা পরাস্ত করতে পারছিল না, তখন এই বাজে সিদ্ধান্ত দেয়া হয়। 

 

চতুর্থ ওভারের দ্বিতীয় বল লিটন দাস স্ট্রাইকে মুজিবুর রহমান বল করলেন, ফুলার লেন্থের এ বলটি যায় শহীদের হাতে। রিপ্লাইয়ে দেখার পর ক্লিয়ার বুঝা যায় যে বল মাটিতে ড্রপ করে। 

কিন্তু ২০১৫ সালের মতো আবারো সেই আলিম দার কাল হয়ে দাড়ালেন! সবাইকে অবাক করে দিয়ে থার্ড আম্পায়ার লিটন দাসকে আউট ঘোষণা করেন। এমন বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে।