বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৫ ১৪৩৩   ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

হাসপাতালে ব্রায়ান লারা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩১ এএম, ২৬ জুন ২০১৯ বুধবার

সাবেক উইন্ডিজ অধিনায়ক ব্রায়ান চার্লস লারা সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছেন। স্টার স্পোর্টসের হয়ে একটি অনুষ্ঠানে কাজ করার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। 

দুপুর ১২.৩০ মিনিটে হঠাৎ বুকে ব্যথা অনুভূত হলে হোটেলেই তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তবে ব্যথার উন্নতি না হওয়ায় পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। 

৫০ বছর বয়সী লারা এবার বিশ্বকাপে স্টার স্পোর্টসের হয়ে খেলা কাভার করছিলেন। 

 

২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন লারা। তাকে রেকর্ডের বরপুত্র বলে অভিহিত করা হয়। টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ ৪০০ রানের একমাত্র মালিক তিনি। 

হাসপাতাল থেকে জানানো হয়েছে, লারাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তারা অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করবেন।