বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৫ ১৪৩৩   ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

স্বামীর সঙ্গে অন্তরঙ্গ ছবি শেয়ার করলেন নুসরত!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৩ এএম, ২৬ জুন ২০১৯ বুধবার

তুরস্কের বোদরুম থেকে ডেস্টিনেশন ওয়েডিং সেরে মাত্র কলকাতার ফিরেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান। আর সেখানে পৌঁছেই চট করে দিল্লিতে গিয়ে সংসদে শপথও নিয়েছেন তিনি। তবে এবার রাজনীতির পাশাপাশি চুটিয়ে সংসার করার পালা। আর সেই ইঙ্গিতই পাওয়া গেল নুসরতের নতুন ইনস্টাগ্রাম পোস্টে।

 

স্বামী নিখিল জৈনির সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় নুসরত জাহান

স্বামী নিখিল জৈনির সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় নুসরত জাহান

ইনস্টাগ্রামের ছবিতে দেখা গেল অন্তরঙ্গ অবস্থায় রয়েছেন নুসরত ও তার স্বামী নিখিল জৈন। হাতে কফি মগ। চোখে চোখ করে প্রেমের ইশারা।

একদিকে বোদরুমে সৈকত পাড়ে সূর্যাস্ত ৷ আরেকদিক গোধূলি আলো মেখে বিয়ের সাজে নুসরত জাহান। স্বপ্নের মতো বিয়ে সেরেজেন এ অভিনেত্রী।

লাল রঙের লেহঙ্গাতে কনে সাজেই যেন সবার চোখ ধাঁধিয়ে দিয়েছেন নুসরত। একটু লাজুক চাউনিতে ছাদনাতলায় এলেন সদ্য সাংসদ হওয়া অভিনেত্রী নুসরত জাহান। তুরস্কের বোদরুমকে স্বাক্ষী রেখে চারহাত এক হল তাদের। শুরু হল জীবনের নতুন অধ্যায়।