শনিবার   ১৬ মে ২০২৬   জ্যৈষ্ঠ ২ ১৪৩৩   ২৯ জ্বিলকদ ১৪৪৭

ব্যাগে কী রাখেন সারা? জানালেন নিজেই

নিউজ ডেক্স

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৫৮ এএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

নারীদের ব্যাগের মধ্যে কী থাকে তা বরাবরই কৌতূহলের বিষয়।  অনেকের কথায়, মেয়েদের ব্যাগে নেই এমন প্রয়োজনীয় জিনিস পাওয়া মুশকিল।  তবে তারকাদের স্টাইলিশ পার্স ব্যাগে কী থাকে তা বরাবরই নজর কাড়ে সবার।  সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের নবাগত অভিনেত্রী সারা আলি খান জানালেন তার ব্যাগের ভেতরকার জিনিসগুলোর কথা।

ভারতীয় বিনোদনমূলক ম্যাগাজিন পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে সারা তার ব্যাগের মধ্যে ঠিক কী কী রাখেন, সেকথা নিজেই ফাঁস করেছেন। সারার কিছুটা মজা করেই জানান, তিনি যে কারো ব্যাগ চুরি করতে পারেন, যেহেতু তিনি নিজে কোনো দামী ব্যাগ কিনতে চান না।  যদিও এর পরে তিনি মহা সমস্যায় পড়বেন সেকথা তিনি ভালো করেই জানেন।

এর পরই নিজের ব্যাগে থাকা একের পর এক জিনিস বের করে দেখিয়েছেন সারা।

সারার ব্যাগ থেকে বেরিয়েছে- দুটি পারফিউম, চুইংগামের প্যাকেট, আখরোট ও বাদামের বক্স, ইয়ার ফোন, ওয়ালেট, নোটবুক, চিরুনি, ট্যাম্পন (স্যানিটারি ব্যাগের পরিবার্তে ব্যবহার করা হয়) ডঙ্গেল (ইন্টারনেটের জন্য) লেন্স, ইয়ার রিং, ফোন, চার্জার, লিপবাম, টাইড পেন (জামায় কোনো দাগ লাগলে তা তোলার জন্য ব্যবহার করা হয়)।

সারাকে যখন প্রশ্ন করা হয়, ব্যাগে তার কাছের কাউকে পুরে রাখতে বললে তিনি কাকে রাখবেন? উত্তরে সারা বলেন, বাবা-মা ও ভাই (সাইফ-অমৃতা ও ইব্রাহিম)।