ইয়েমেনে সৌদি আগ্রাসনের প্রতি সমর্থন বন্ধের দাবির প্রস্তাব সিনেটে
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:০২ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
ইয়েমেনে সৌদি আগ্রাসনের প্রতি সমর্থন বন্ধের দাবিতে ভোট অনুষ্ঠিত হয়েছে। এই ভোটাভুটুতে সমর্থন বন্ধের প্রস্তাবটি জয়যুক্ত হয়েছে।
এর মধ্য দিয়ে ইয়েমেনে সৌদি আগ্রাসনের প্রতি সমর্থন বন্ধের ব্যাপারে মার্কিন সিনেটে প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ৬০টি আর বিপক্ষে ভোট পড়েছে ৩৯টি।
গতকাল বুধবার এ প্রস্তাব পাস হয়। তবে এ বিষয়ে আরো আলোচনা হওযার পর নতুন করে ভোটাভুটি হবে বলে কথা রয়েছে।
সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা রিপাবলিকান সিনেটর মিচ ম্যাককোনেল প্রস্তাবটি পাস না করার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু তার বক্তব্য আমলে নেন নি বেশিরভাগ সিনেটর। সিনেটের এই পদক্ষেপের মধ্যদিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে সতর্ক বার্তা দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
