বৃহস্পতিবার   ১৬ জুলাই ২০২৬   আষাঢ় ৩১ ১৪৩৩   ৩০ মুহররম ১৪৪৮

‘অলাতচক্র’-এ জয়া

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩৯ এএম, ২৪ জুন ২০১৯ সোমবার

জয়া আহসান, সৌন্দর্য আর গুণের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন অনেক আগেই। ছোট পর্দা, বড় পর্দা কিংবা বিজ্ঞাপন সব ক্ষেত্রে তার দ্যুতি ছড়ানো প্রতিভা। যখন যে কাজটি তিনি করেছেন, তাতেই উজাড় করে দিয়েছেন সম্পূর্ণ ধ্যান-জ্ঞান।

নিজের ইচ্ছা থেকেই এখন পূর্ণ মনোযোগ স্থাপন করেছেন চলচ্চিত্রে। একেকটি সিনেমায় বিচিত্র অনুভব ও অনাবিস্কৃত মানব মনের আখ্যান নিয়ে হাজির হয়েছেন তিনি। তার অভিনয়ে ফুটে ওঠে আলো-আঁধারের চেনা-অচেনা হাজারো রহস্য। তেমনি ‘অলাতচক্র’ শিরোনামের একটি ছবিতে কাজ শুরু করেছেন দুই বাংলার এই অভিনেত্রী। 

রোববার ময়মনসিংহে এই ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন জয়া। ২০১৭-১৮ অর্থ বছরে পেয়েছে সরকারি অনুদান পেয়েছে ছবিটি। কথাসাহিত্যিক আহমদ ছফা’র উপন্যাস অবলম্বনে এই ছবির চিত্রনাট্য পাশাপাশি পরিচালনা করছেন হাবিবুর রহমান হাবিব। 

মূলত লেখকের আত্মজীবনীমূলক উপন্যাস এটি। এই ছবির মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো চিত্রায়িত হচ্ছে ত্রিমাত্রিক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। বাংলাদেশে বাংলা ভাষায় নির্মিতব্য এটিই প্রথম ত্রিমাত্রিক (থ্রিডি) চলচ্চিত্র।

অন্যদিকে জয়া অভিনীত কলকাতার সিনেমা ‘বিনিসুতোয়’। সম্প্রতি প্রকাশ পেয়েছে ছবিতে জয়ার ডি-গ্ল্যাম লুক। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ছবির পরিচালক অতনু ঘোষ। এতে কলকাতার  অভিনেতা ঋতিক চক্রবর্তীর বিপরীতে অভিনয় করছেন জয়া। 

এই ছবির একটি গানে কণ্ঠও দেবেন জয়া। ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু হয়েছে ‘‌বিনিসুতোয়’‌ ছবির। কলকাতা আর টাকিতে শুটিং করা হবে।‌ ছবিতে আরো অভিনয় করছেন চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন, রেশমি সেন, খেয়া চট্টোপাধ্যায় প্রমুখ।