রোববার   ১৫ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

ইন্দোনেশিয়ায় সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে ৪২৯

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২৬ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮ বুধবার

ইন্দোনেশিয়ার সুমাত্রা ও জাভা দ্বীপে আঘাত হানা সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে ৪২৯-এ দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ১ হাজার ৪৫৯ এবং নিখোঁজ রয়েছে আরো ১৫০ জন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা তা নিশ্চিত করেছে। খবর বিবিসি।

গত শনিবার ইন্দোনেশিয়ার আনাক ক্র্যাকাতাউ আগ্নেয়গিরির উদিগরণের ফলে সৃষ্ট প্রলয়ঙ্করী সুনামি ইন্দোনেশিয়ার দুটি দ্বীপে আঘাত হানে। হতাহতের ঘটনা ছাড়াও এ সুনামিতে ১৬ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

দেশটিতে আঘাত হানা সুনামিতে ৭০০-এর বেশি বাড়িঘর, হোটেল ও দোকাপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাঘাট হয়ে পড়েছে অবরুদ্ধ, ফলে উদ্ধারকাজও ঠিকমতো পরিচালনা করা যাচ্ছে না। আনাক ক্র্যাকাতাউ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে আবারো সুনামির আশঙ্কা রয়েছে। যার কারণে ইন্দোনেশিয়ার সমুদ্র উপকূলবর্তী মানুষদের সতর্ক অবস্থান গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

গত সেপ্টেম্বরেও ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ভয়াবহ সুনামিতে দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারায়। প্রতিনিয়ত সুনামি ঝুঁকিতে থাকার পরও ইন্দোনেশিয়ার সুনামি সতর্কতা ব্যবস্থায় রয়েছে ব্যাপক ত্রুটি। সম্প্রতি দেশটির নেতারা সুনামি সতর্কতা ব্যবস্থা উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছেন।