চীনে কেমিক্যাল প্লান্টে বিস্ফোরণ, নিহত ৩
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:০৫ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮ বুধবার
চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল শিনজিয়াংয়ে একটি কেমিক্যাল প্লান্টে বিস্ফোরণে তিন জন নিহত হয়েছেন। একইসঙ্গে এ ঘটনায় আরো অন্তত ছয় জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার বিকালে শিনজিয়াংয়ের শিনঝি কেমিক্যাল কোম্পানিতে এ ঘটনা ঘটে। খবর রয়টার্স।
বুধবার দেশটির সরকারি তিয়ানশান নিউজ ওয়েবসাইটে বলা হয়েছে, শিনঝি কেমিক্যাল কোম্পানিতে একটি ঘূর্ণায়মান চুনের ভাঁটি পরীক্ষা করার সময় এ বিস্ফোরণ ঘটে।
দেশটিতে প্রায় এ ধরনের ঘটনা ঘটে। এক মাস আগে চীনের হেবেই প্রদেশে অপর একটি কেমিক্যাল প্লান্টে গ্যাস লিক করে ঘটা বিস্ফোরণে ২৩ জন নিহত হওয়ার কথাও জানিয়েছিল দেশটির বিভিন্ন গণমাধ্যম।
