শনিবার   ১৬ মে ২০২৬   জ্যৈষ্ঠ ২ ১৪৩৩   ২৯ জ্বিলকদ ১৪৪৭

হিমাংশুকেই দোষারোপ করছেন নেহা!

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮ বুধবার

প্রথমদিকে সম্পর্ক বিচ্ছেদের বিষয়টি লুকিয়ে রাখলেও পরে একটি গানের রিয়েলিটি শোতে এসে স্বীকার করেন নেহা ও হিমাংশু। এরপর সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্টে হিমাংশুকেই দোষারোপ করে চলছেন নেহা।

 

সম্প্রতি সম্পর্কের বিচ্ছেদ হয়েছে বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী নেহা কক্বরের। যদিও তিনি বলছেন, সমঝোতার মধ্য দিয়ে এই বিচ্ছেদ হয়েছে। তবে নেহার পোস্ট করা কিছু স্ট্যাটাস থেকেই পরিষ্কার হয়ে গেছে বিষয়টি তেমন নয়।

সম্প্রতি তিনি একটি পোস্ট করে ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায়। নিজের একটি হাসিখুশি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘মহিলাদের সঙ্গে সঠিক ব্যবহার করলে তারা এতটাই আনন্দে থাকে?’ প্রথমদিকে সম্পর্ক বিচ্ছেদের বিষয়টি লুকিয়ে রাখলেও পরে একটি গানের রিয়েলিটি শোতে এসে স্বীকার করেন নেহা ও হিমাংশু। এরপর সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্টে হিমাংশুকেই দোষারোপ করে চলছেন নেহা। নেহার দাবি, হিমাংশু তার সঙ্গে প্রতারণা করেছেন। তবে এ নিয়ে মুখ খুলছেন না হিমাংশু। তিনি এখন পর্যন্ত কোনো কথাই বলছেন না।

 

নেহা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, তিনি তার সবটুকু দিয়ে সম্পর্কটা ধরে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু কোনো মানুষ যে এতটা নির্মম হতে পারে তা তার জানা ছিল না। তিনি এর আগেও অনেক সহ্য করেছেন। এখনো নাকি করতে হবে!