শনিবার   ১৬ মে ২০২৬   জ্যৈষ্ঠ ২ ১৪৩৩   ২৯ জ্বিলকদ ১৪৪৭

সিনেমায় কাজ করতে গিয়ে ঘেন্না জন্মেছিল

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:৩২ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮ বুধবার

সিনেমায় কাজ করতে গিয়ে মাঝেমধ্যে নায়িকাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়। যা তাদের জীবনকে বিষিয়ে তোলে। তেমনি ভারতীয় অভিনেত্রী অদিতি রাও হায়দারী। তিনি তার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে বাজে অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।

 

সম্প্রতি ইন্ডিয়া টুডের বিশেষ অনুষ্ঠানে তিনি জানালেন কু প্রস্তাবে রাজিয়া না হওয়ায় সিনেমা থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল। সে সময় লজ্জায়, দুঃখে, ঘেন্নায় কেঁদেছিলেন তিনি। তিনি বিশ্বাসই করতে পারেননি তার জীবনে এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবে।

 

সিনেমায় কাজ করতে গিয়ে ঘেন্না জন্মেছিল

অদিতি রাও। ছবি: ইন্টারনেট

অদিতি রাও বলেন, রক্ষণশীল পরিবারের মেয়ে হওয়ায় এসব সম্পর্কে ধারণা খুবই কম ছিল। অভিনয় করতে গেলে বলা হয়েছিল যে, কাজ পেতে হলে তাকে বিছানায় যেতে হবে। তখন তিনি মুখের উপর ‘না’ বলে দেন। পরে তাকে আর কাজ দেওয়া হয়নি। এই ঘটনার পর আট মাস তাকে বসে থাকতে হয়েছিল।

 

২০০৬ সালের মালয়ালাম ভাষার চলচ্চিত্র ‘প্রজাপতি’র মাধ্যমে শুরু হয় অদিতির চলচ্চিত্র জীবন। ২০১১ সালে মুক্তি পাওয়া হিন্দি সিনেমা ‘ইয়ে সালি জিন্দেগি’তে অভিনয় করে প্রশংসিত হন। ২০১১ সালে রণবীর কাপুরের সঙ্গে অদিতি অভিনীত চলচ্চিত্র ‘রকস্টার’ মুক্তি পায়। ২০১৮ সালে মুক্তি পায় ‘পদ্মাবতী’ ছবি। এতে অভিনয় করেন অদিতি।

 

সিনেমায় কাজ করতে গিয়ে ঘেন্না জন্মেছিল