রোববার   ১৫ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

ভারতে বাস দুর্ঘটনায় নিহত ৮

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৫৪ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮ বুধবার

ভারতে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো অনেকে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

 

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার সকালে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা ঘটে। দেশটির পশ্চিম মেদিনীপুরের চন্দ্র কোনায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে তৎক্ষণাৎ কয়েকজনের মৃত্যু ঘটে। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুর্ঘটনায় গুরুতর আহত কয়েকজনের মৃত্যু হয়।

পুলিশ জানায়, বাস চালক নিয়ন্ত্রণ হারানোর ফলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৩৫ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।