ক্যান্সারের থ্রিডি মডেল উদ্ভাবন কেমব্রিজের, চিকিৎসায় নতুন দিগন্ত
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮ বুধবার
থ্রিডি মডেলের মাধ্যমে এখন থেকে ক্যান্সারের ভার্চুয়াল রিয়ালিটি দেখার প্রযুক্তি উদ্ভাবন করেছেন যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। ছবি: বিবিসি।
দীর্ঘদিন ধরে ক্যান্সারের বাস্তব অবস্থা নির্ণয় নিয়ে গলদগর্ম হচ্ছে চিকিৎসকরা। ফলে ভুল চিকিৎসার শিকার হতে হচ্ছে রোগীদের। যার সমাধানে এবার যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় উদ্ভাবন করলো যুগান্তকারী প্রযুক্তি। থ্রিডি মডেলের মাধ্যমে এখন থেকে ক্যান্সারের ভার্চুয়াল রিয়ালিটি দেখতে পাবেন চিকিৎসকরা। ক্যান্সারের বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করা যাবে আরও সুক্ষ্মভাবে। খবর বিবিসির।
বিজ্ঞানীরা জানান, এ উদ্ভাবনের ফলে টিউমারের নমুনা সর্বদিক থেকে বিস্তারিতভাবে বিশ্লেষণ করা যাবে। ক্যান্সার আক্রান্ত প্রত্যেকটি সেলের ম্যাপিং করাও সম্ভব হবে।
‘ভার্চুয়াল টিউমার’ নামে পরিচিত এই গবেষণা প্রকল্পের সঙ্গে যুক্তরা জানান, আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা পরিকল্পনার অংশ হিসেবে এ প্রকল্প নেয়া হয়েছিলো। প্রাপ্ত উদ্ভাবনের মাধ্যমে ক্যান্সার কোন অবস্থায় রয়েছে সেটি আরও সুক্ষ্মভাবে বুঝতে পারবেন চিকিৎসকরা।
আরও পড়ুনঃ মাত্র ১২ হাজার টাকায় বিয়ে, প্রশংসায় ভাসছেন যুবক (ভাইরাল)
