রোববার   ১৫ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

শাশুড়ির মাথা কেটে রক্তপান, জামাই আটক

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮ বুধবার

তন্ত্রমন্ত্র সাধনায় মোক্ষলাভের আশায় নৃশংস হত্যাকাণ্ডে প্রাণ হারিয়েছেন এক নারী। এমন পৈচাশিক হত্যায় থ হয়ে গেছে ভারতের ঝাড়খণ্ড।

 

ভারতের ঝাড়খণ্ডের রাঙামাটি গ্রামে জামাইয়ের হাতে খুন হয়েছেন শাশুড়ি সাকুরি দেবি। মঙ্গলবার পুলিশের হাতে জামাই ফলেন্দ্র আটক হবার পর চাঞ্চল্যকর এই হত্যার তথ্য উঠে আসে।

পুলিশ জানিয়েছে, ফলেন্দ্র তন্ত্রসাধনার উপাসক ছিলেন। তিনি তান্ত্রিক হিসেবে আরো শক্তিশালী হতেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। কৌশলে শাশুড়িকে বাড়ি থেকে বাইরে ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে শরীর থেকে মাথা ছিন্ন করে রক্তপান করেন। পরে অবশিষ্ট দেহে ফেলে দেন। ঘটনাটি দেখে ফেলেন তার শ্বশুর। এতে করে ফলেন্দ্র দ্রুত স্থান ত্যাগ করেন। এক আত্মীয়ের বাড়িতে অবস্থান নিলে পুলিশ সেখান থেকে তাকে গ্রেফতার করে।

 

ঘটনাস্থল থেকে একটি হাঁস ও একটি বাছুরের মস্তকবিহীন মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারী কর্মকর্তার অনুমান, তন্ত্রসাধনার জন্য প্রাণী দুটিকে হত্যা করে রক্ত পান করেছিল ফলেন্দ্র। শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে ফলেন্দ্রর পারিবারিক কিংবা অন্য কোন বিষয়ে বিরোধ ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে। ফলেন্দ্রের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন নিহত সাকুরি দেবির স্বামী পার্না লোহর সিল্লি।