মঙ্গলবার   ০৫ মে ২০২৬   বৈশাখ ২১ ১৪৩৩   ১৮ জ্বিলকদ ১৪৪৭

মরুভূমিতে কী করছেন অনন্ত-বর্ষা?

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪১ এএম, ১২ জুন ২০১৯ বুধবার

চলতি মাসের প্রথম সপ্তাহের আবারো ‘দিন : দ্য ডে’ ছবির শুটিংয়ে ইরানে গেছেন চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা। এ দুজন ছাড়াও বাংলাদেশ থেকে থেকে প্রায় ১৫ জনেরও অধিক একটি দল সেখানে পৌঁছেছেন। সেখানে মরুভূমির উষ্ণ বালিতে ছবিটির দুটি রোমান্টিক গানের দৃশ্য ধারণের কাজ চলছে আর বাকী দুটি গানের শুটিং হবে তুরস্কে।

জানা গেছে, গানের চিত্রধারণের জন্য পুরো টিমকে ইরানের ‘মারানজাব‘ মরুভূমিতে প্রায় ৫৫  ডিগ্রি সেলসিয়াস তপমাত্রায় তীব্র গরম সহ্য করে শুটিং করতে হচ্ছে। গানের শুটিংয়ে অনন্ত-বর্ষা ছাড়াও অংশ নিচ্ছেন ইরানের প্রায় অর্ধশতাধিক নৃত্যশিল্পী।

 

 

এ বিষয়ে আরো জানা গেছে, এই ছবির গানের মাঝে নতুন আঙ্গিকে দেখা যাবে অনন্ত-বর্ষাকে। ইরানের অংশের শুটিং শেষ করে ছবিটির টিম তুরস্কে পাড়ি জমাবেন। সেখানে বাকী দুটি গানের শুটিংশেষ করে দশ-পনেরো দিন পর দেশে ফিরবে  ‘দিন : দ্য ডে’ ছবির ইউনিট।

ইরানের সঙ্গে বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত প্রথম ছবি ‘দিন : দ্য ডে’ পরিচালনা করছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। এতে অনন্ত ও বর্ষার সঙ্গে নবাগত সুমন ফারুকও অভিনয় করছেন। পাশাপাশি ইরান ও লেবাননের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীও রয়েছেন।