মঙ্গলবার   ৩০ জুন ২০২৬   আষাঢ় ১৫ ১৪৩৩   ১৪ মুহররম ১৪৪৮

ঈদের দিন ফরিদপুরে ঝরল ৬ প্রাণ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৫১ এএম, ৫ জুন ২০১৯ বুধবার

ফরিদপুর সদর উপজেলার ধুলদী রেলগেট এলাকায় পবিত্র ঈদ উল ফিতরের দিন সকাল ৭ টার দিকে একটি বাস খাদে পড়ে ছয় যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফরিদপুরের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল বলেন, এ কে ট্রাভেলসের একটি বাস ঢাকা থেকে ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। ধুলদী রেলগেট এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে আরো দুই জন মারা যান।

আহতদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।