মঙ্গলবার   ৩০ জুন ২০২৬   আষাঢ় ১৫ ১৪৩৩   ১৪ মুহররম ১৪৪৮

মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শেখ হাসিনা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১২ পিএম, ৪ জুন ২০১৯ মঙ্গলবার

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তিনি বলেন, শেখ হাসিনার মতো দূরদৃষ্টি সম্পন্ন নেতাই কেবল এ ধরনের সময়োচিত মানবিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। শেখ হাসিনার যুগোপযোগী ভিশন বাস্তবায়ন করে অদূর ভবিষ্যতে বাংলাদেশ উন্নয়নের স্বর্ণশিখরে পৌঁছে যাবে।

 

সোমবার সন্ধ্যায় বারিধারা কূটনৈতিক এলাকায় ডেজ ঢাকা হোটেলে বেটার বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত ইফতার কাম নৈশভোজ ও গেট টুগেদারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলের, ঈদে ঘরমুখী মানুষের নিরাপদ যাত্রা কামনা করেন। মুসলিম উম্মাহসহ বিশ্বের সব মানুষের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে মন্ত্রী বলেন, আমাদের সবার জীবনের প্রতিটি দিনই হোক ঈদের মতো আনন্দময়।

বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর মাসুদ এ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিলিপাইনের রাষ্ট্রদূত ভিসেন্তে বান্দিলো, ভিয়েতনামের রাষ্ট্রদূত ত্রান ভ্যান খোয়া, সাবেক আইজিপি মো. শহীদুল হক প্রমুখ।