মঙ্গলবার   ০৫ মে ২০২৬   বৈশাখ ২১ ১৪৩৩   ১৮ জ্বিলকদ ১৪৪৭

মাইস্পোর্টসের প্রচারণায় তারকারা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৩২ পিএম, ৩ জুন ২০১৯ সোমবার

প্রযুক্তির ছোয়া মানুষের জীবন যাত্রাকে সহজ করে দিয়েছে। তারই ধারাবাহিকতায় গত ফুটবল বিশ্বকাপে টেলিকম অপারেটর রবি নিয়ে এসেছিল মাই স্পোর্টস অ্যাপ। ২০১৮ সালে রাশিয়ার অনুষ্টব্য ওই বিশ্বকাপ সরাসরি উপভোগ করেছে রবিও এয়ারটেল  গ্রাহকরা। এবার ইংল্যান্ডে শুরু হওয়া ক্রিকেট বিশ্বকাপেরও সবগুলো ম্যাচ এই অ্যাপের মাধ্যমে দেখা যাচ্ছে। 

যার প্রচারনায় দেখা গেছে বাংলাদেশের বেশ কজন অভিনেতা- অভিনেত্রীদের। এরমধ্য আছেন জয়া আহসান, বাঁধন, আমিন খান, পপি, আইরিন, নিরব, ইমরান, কনাসহ আরো অনেকে। তারা এই অ্যাপসের মাধ্যমে খেলা দেখার জন্য দর্শকদের আমন্ত্রণ জানান। 

এদিকে মাইস্পোর্টস অ্যাপের মাধ্যমে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ লাইভ ছাড়াও এসএমএসের মাধ্যমে পাবেন খেলার সব আপডেট, আইভিআরের মাধ্যমে শুনতে পারবেন সব খেলার লাইভ কমেন্ট্রি, ওয়াপ সার্ভিসের মাধ্যমে পাবেন খেলার ভিডিও দেখার সুযোগ। এছাড়াও অ্যাপ সার্ভিসের মাধ্যমে পাবেন বিশ্বকাপ ক্রিকেটে সব ম্যাচ দেখার সুযোগ।

http://web.mysports.com.bd/