বৃহস্পতিবার   ১৬ জুলাই ২০২৬   শ্রাবণ ১ ১৪৩৩   ৩০ মুহররম ১৪৪৮

সামান্য দূরত্বে শাকিব-অপু!

বিনোদন ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২০ এএম, ১ জুন ২০১৯ শনিবার

এক সময়ের ঢাকাই সিনেমার জনপ্রিয় শাকিব খান ও অপু বিশ্বাস একসঙ্গে ৭২টি ছবিতে অভিনয় করেছেন। সবশেষ গেল বছর ‘পাংকু জামাই’ ছবিতে দেখা গেছে তাদের। মাঝখানে পারিবারিক কারণে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। যার কারণে প্রকাশ্যে কেউ কারো ছায়াও মাড়াতে চান না।
 
অথচ শাকিবের ভক্তরা এখনো যেমন তার বিপরীতে অপুকে দেখতে চায়, তেমনি অপুর ভক্তরাও চায় শাকিবকে। ভালোবাসাটা আরো বেশি লক্ষ করা যায় দুজনের ফ্যান পেজ দেখলে। একই গতিতে বাড়ছে দুজনের ফ্যান-ফলোয়ার। শাকিব খানের ফ্যান-ফলোয়ার এখন ২৭ লাখ ২৮ হাজার, অন্যদিকে অপুর ২৭ লাখ ৬৬ হাজার। 

পেজ দুটির অ্যাডমিনের দায়িত্ব পালন করা দলের অন্যতম সদস্য ছিলেন কবির হোসেন সাদ্দাম। তার ভাষ্যমতে, প্রতিদিন সমান হারে দুজনের ফ্যান বাড়ছে। শুরুতে অপু একটু এগিয়ে থাকলেও এখন সেই ব্যবধান কমেছে। দুজনের প্রতি ভক্তদের সমান ভালোবাসার ফলেই এমনটি হয়েছে বলে মনে করেন তিনি।