মঙ্গলবার   ০৫ মে ২০২৬   বৈশাখ ২২ ১৪৩৩   ১৮ জ্বিলকদ ১৪৪৭

নিউইয়র্কে প্রথম বাংলাদেশি হয়ে সেরাদের তালিকায় আরজে তাজ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩৯ এএম, ৩১ মে ২০১৯ শুক্রবার

প্রতিবছরের মতো এবারো নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড। এবারের ‘নিউইয়র্ক ফেস্টিভ্যাল রেডিও অ্যাওয়ার্ড-২০১৯’-এ প্রথমবারের মতো বাংলাদেশ থেকে রেডিও স্পাইস এফএম তিনটি ক্যাটাগরিতে মনোনিত হয়েছে। আর প্রতিষ্ঠানটির সিইও তাসনিম বর্ষা ইসলাম (আরজে তাজ) প্রথম বাংলাদেশি হিসেবে সেরা ডিজিটাল রেডিও ব্যক্তিত্ব হিসেবে মনোনিত হলেন।

নিউইয়র্কে আগামী ২৪ জুন জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে নিউইয়র্ক ফেস্টিভাল রেডিও অ্যাওয়ার্ড-২০১৯। সেখানেই মনোনিতদের হাতে তুলে দেয়া হবে সেরাদের পুরস্কার।

এখানে মনোনিত হয়ে আরজে তাজ বলেন, ‘নিউইয়র্ক ফেস্টিভ্যাল রেডিও অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়ে আমি অনেক খুশি। প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে এই অঙ্গনে কিছু যুক্ত করতে পারলে খুব ভালো লাগবে।