মঙ্গলবার   ৩০ জুন ২০২৬   আষাঢ় ১৫ ১৪৩৩   ১৪ মুহররম ১৪৪৮

ঈদ ঘিরে ১৩ দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা: কাদের

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৫০ এএম, ৩১ মে ২০১৯ শুক্রবার

ঈদ ঘিরে ১৩ দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

তিনি বলেন, ঈদের আগের সাতদিন এবং পরের পাঁচ দিন মোট ১৩ দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি, তারা জনস্বার্থে মেনে চলবে বলে আমাকে জানিয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান কার্যালয়ে ঈদযাত্রা নিয়ে এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

 

মন্ত্রী বলেন, ঈদের আগে তিন দিন ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। পচনশীল দ্রব্য, গার্মেন্টস ও ওষুধবাহী যানবাহন যথারীতি চলবে।