মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬   ফাল্গুন ২৫ ১৪৩২   ২১ রমজান ১৪৪৭

কোটি টাকার বিজ্ঞাপনে নায়িকার ‘না’!

বিনোদন ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৪২ পিএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার

২০১৫ সালে ‘প্রেমাম’ ছবি দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় তার। ভারতের মালায়াম সিনেমার জনপ্রিয় নায়িকা তিনি। বলছি সাই পল্লবীর কথা। সম্প্রতি তিনি ‘আথিরানে’ শিরোনামের একটি হরর সিনেমায় ফাহাদ ফসিলের বিপরীতে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন।

মালায়াম সিনেমার এই নায়িকা সিনেমার চেয়েও বেশি আলোচনায় এসেছেন ফেয়ারনেস ক্রিমের প্রায় আড়াই কোটি টাকার একটি বিজ্ঞাপনের অফার ফিরিয়ে দিয়ে।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, ক্রিমের বিজ্ঞাপনের জন্য কোম্পানিটি পল্লবীকে প্রায় আড়াই কোটি রুপি দিতে চেয়েছিল। কিন্তু, তিনি বিজ্ঞাপনটি করতে রাজি হননি। কারণ হিসেবে নায়িকা জানিয়েছেন, তিনি নিজেই মাঝেমধ্যে কসমেটিকস ব্যবহার করেন। আর এ কারণেই বিজ্ঞাপনের অভিনয় হাত ছাড়া করেছেন তিনি। 
 
সম্প্রতি পল্লবী বলেছেন, আমি কোনো বিউটি পণ্য ব্যবহারে বিশ্বাস করি না। সাফল্যের জন্য আপনাকে সব সময় নিজের এবং শরীরের রং নিয়ে আত্মবিশ্বাসী থাকতে হবে।

পল্লবী বর্তমানে এসজিকে ছবিতে সুরিয়া এবং বিরাট পাভরমের পাশাপাশি রানা দুর্গাবর্তীর সঙ্গে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন।