শুক্রবার   ১০ জুলাই ২০২৬   আষাঢ় ২৫ ১৪৩৩   ২৪ মুহররম ১৪৪৮

ভিন্ন স্বাদের ‘ছানার পুডিং’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ২৯ মে ২০১৯ বুধবার

দুধের তৈরি পুডিং খেতে দারুণ সুস্বাদু। কিন্তু ছানার তৈরি পুডিং খেয়েছেন কি? ছানা দিয়ে তৈরি পুডিং খেতে আরো বেশি মজাদার। আর তৈরি করাও বেশ সহজ। ইফতারে ছানার পুডিং খেতেও দারুণ লাগবে। চলুন তবে জেনে নেয়া যাক রেসিপিটি-

উপকরণ: ছানা ১ কাপ, ডিম ৩ টি, চিনি ১ কাপ, ঘন দুধ ১ কাপ, ভেনিলা আধা চা চামচ।

প্রণালী: একটি বাটিতে সব উপকরণ একসাথে নিয়ে ভালকরে মিক্স করে নিন। তারপর পুডিং বানানোর বাটিতে ঢেলে নিন। এবার চুলায় একটি হাড়ি বসান এবং ১ কাপ পানি দিয়ে একটি ইস্টিলের স্টেন্ড রেখে তার উপর বাটি রেখে উপরে ডাকনা দিয়ে ৩০ মিনিট ভাপে রাখুন। পুডিং হয়ে গেলে নামিয়ে নিন। এবার ঠান্ডা করে কেটে পরিবেশন করুন মজাদার ছানার পুডিং।