মঙ্গলবার   ৩০ জুন ২০২৬   আষাঢ় ১৭ ১৪৩৩   ১৪ মুহররম ১৪৪৮

সঙ্গীতশিল্পী খালিদ হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৫৪ পিএম, ২৩ মে ২০১৯ বৃহস্পতিবার

নজরুল সঙ্গীত গবেষক ও কণ্ঠশিল্পী খালিদ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী এক শোকবার্তায় দেশের সঙ্গীতাঙ্গন বিশেষত নজরুল সঙ্গীতে খালিদ হোসেনের অবদানের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, ‘তার মৃত্যুতে সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি হল।’

শেখ হাসিনা শিল্পীর রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

একুশে পদক বিজয়ী খালিদ হোসেন গতকাল বুধবার রাতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে মারা যান।