বৃহস্পতিবার   ২৩ জুলাই ২০২৬   শ্রাবণ ৮ ১৪৩৩   ০৭ সফর ১৪৪৮

প্রতিদ্বন্দ্বী গায়িকাকে জুতা ছুড়ে মারলেন নিকি মিনাজ

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

সম্প্রতি নিউ ইয়র্কের একটি হোটেলে হারপার ম্যাগাজিন আয়োজন করে শিল্পীদের একটি অনুষ্ঠান। সে অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন কার্ডি বি ও নিকি। আর ঘটনার সুত্রপাতটা করেন কার্ডিই। তিনি নিকির টেবিলে গিয়ে টেবিল চাপড়ে নিকিকে সবার সামনে মিথ্যাবাদী বলে তিরস্কার করেন।

তখনই নিকি তেলে বেগুনে জ্বলে উঠেন। দুজনের বেশ কথা কাটাকাটি হয়। পরে ফটোসেশনের সময় কার্ডি বির দিকে পায়ের হিল ছুড়ে মারেন নিকি। আর তাতে দুই তারকার মাঝে হাতাহাতি ও এক রাউন্ড চুলোচুলিও হয়ে যায়।

পেশাদার জগতে সেরা হওয়ার প্রতিযোগিতাট সবার মাঝেই থাকে। সে প্রতিযোগিতা চলে শোবিজ জগতের তারকাদের মধ্যেও। তবে সে প্রতিযোগিতা হয় শোভনীয় আচরণে। সেখানে কৌশল আর বিনয়ই হয় অস্ত্র।

কিন্তু হলিউডের পপ গায়িকা নিকি মিনাজ করে বসলেন উল্টোটা। নিকি ও কার্ডি বিয়ের মধ্যে সবসময়ই শীতল প্রতিযোগিতা চলে। একজন আরেকজনকে ছাড়িয়ে যাবার নেশায় মত্ত তারা। তবে সেই প্রতিযোগিতা এবার জন্ম দিলো একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার।

এমন ঘটনায় অবশ্য বেশ বিব্রত আয়োজক কর্তৃপক্ষ ও অনুষ্ঠানে আয়োজিত অন্যান্য শিল্পীরা।