মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬   ফাল্গুন ২৬ ১৪৩২   ২১ রমজান ১৪৪৭

একমাত্র ছেলের সঙ্গে ঈদ করা হলো না ববিতার!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৩৬ পিএম, ২২ মে ২০১৯ বুধবার

জাতিসংঘের সেবামূলক প্রতিষ্ঠান ডিসিআইআই এর শুভেচ্ছা দূত হিসেবে ২০১২ সাল থেকে বিশ্বব্যাপী সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অভিনেত্রী ববিতা। 

সংগঠনটির সম্মেলনে যোগ দিতে ১৭ মার্চ যুক্তরাষ্ট্র সফরে যান তিনি। সম্মেলন শেষে যুক্তরাষ্ট্র প্রবাসী ভাই এবং কানাডায় অধ্যয়নরত একমাত্র ছেলের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন ববিতা। 

আশা ছিল ছেলে অনিকের সঙ্গে ঈদ করেই দেশে ফিরবেন। কিন্তু সে আশা পূরণ হয়নি। ছেলের সঙ্গে ঈদ না করেই ভাঙামনে মঙ্গলবার দেশে ফিরেছেন ববিতা। 

এ প্রসঙ্গে ববিতা বলেন, কানাডায় ঈদের কোনো ছুটি থাকে না। ওই দিন অনিককে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। তাই সারাদিন বাসায় থাকা হচ্ছে না তার। 

অনিক বলল, মা আমি যখন এই দিনটিতে বাসায় থাকতে পারছি না তাই তোমার বাসায় একাকী কাটাতে কষ্ট হবে। তার চেয়ে দেশে ফিরে যাও, ওখানে আত্মীয় স্বজন সবাই আছেন। তাদের সঙ্গে খুশির এই দিনটি আনন্দ করে কাটাও। যদিও অনিককে আনন্দের এই দিনে ফেলে আসতে মন চাইছিল না তারপরেও ভাবলাম ও ঠিক বলেছে। তাই মনে কষ্ট নিয়ে হলেও ফিরে আসলাম।