মঙ্গলবার   ৩০ জুন ২০২৬   আষাঢ় ১৭ ১৪৩৩   ১৪ মুহররম ১৪৪৮

কমলাপুরে যেসব ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:২৩ পিএম, ২২ মে ২০১৯ বুধবার

আজ বুধবার (২২ মে) থেকে শুরু হয়েছে ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। সকাল ৯টায় রাজধানীর পাঁচটি স্টেশনে একযোগে শুরু হয় এই টিকিট বিক্রি। এর মধ্যে কমলাপুর রেলস্টেশন থেকে বিক্রি হচ্ছে ১২টি ট্রেনের আগাম টিকিট।

যে ১২ ট্রেনের টিকিট কমলাপুরে বিক্রি করা হচ্ছে, সেগুলো হলো:

১. খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস
২. চিত্রা এক্সপ্রেস
৩. রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস
৪. বনলতা এক্সপ্রেস
৫. সিল্ক সিটি এক্সপ্রেস
৬. চাঁপাইনবাবগঞ্জগামী পদ্মা এক্সপ্রেস
৭. রংপুরগামী রংপুর এক্সপ্রেস
৮. লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস
৯. পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস
১০. নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস
১১. পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস
১২. সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস।

রেলওয়ের তথ্য অনুযায়ী, আজ বিক্রি হচ্ছে ৩১ মের টিকিট। এছাড়া ২৩ মে ১ জুনের টিকিট, ২৪ মে ২ জুনের, ২৫ মে ৩ জুনের এবং ২৬ মে বিক্রি করা হবে ৪ জুনের টিকিট। ফেরত যাত্রীদের জন্য ২৯ মে দেয়া হবে ৭ জুনের টিকিট, একইভাবে ৩০ ও ৩১ মে এবং ১ ও ২ জুন দেয়া হবে যথাক্রমে ৮, ৯, ১০ ও ১১ জুনের টিকিট।