বুধবার   ২২ জুলাই ২০২৬   শ্রাবণ ৭ ১৪৩৩   ০৬ সফর ১৪৪৮

চেলসিতে জিরুর চুক্তি নবায়ন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৫০ পিএম, ২২ মে ২০১৯ বুধবার

উয়েফা ইউরোপা লিগে চেলসির জার্সিতে চমক দেখিয়েছেন অলিভিয়ের জিরু। ইউরোপা লিগে এবার সর্বোচ্চ গোলের জন্য উপহার পেলেন তিনি। চলতি মৌসুম শেষ হওয়ার আগেই আগেই তার সঙ্গে এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছে চেলসি।

স্টামফোর্ড ব্রিজের ক্লাবটিতে চুক্তি নবায়নের পর উচ্ছ্বসিত জিরু বলেন, ‘নতুন চুক্তিতে সাক্ষরের পর আমি বেশ আনন্দিত। আমি সত্যিই এখানো আরও এক বছর থাকতে চেয়েছিলাম। যোগ দেওয়ার পর থেকেই আমি তাদেরকে একটি পরিবারের মতো মনে করে আসছি। আশা করছি এ ক্লাবটির হয়ে আমরা শিরোপা জিততে পারবো।’