বৃহস্পতিবার   ২৩ জুলাই ২০২৬   শ্রাবণ ৮ ১৪৩৩   ০৭ সফর ১৪৪৮

বিয়ের পর `চুম্বন দৃশ্যে` দীপিকার না

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৩৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

ইতালিতে বিশাল আয়োজনের মধ্যেই বিয়ে করেছেন দীপিকা-রণবীর। এক কথায় বলা যায় রূপকথার আদলে বিয়ে। তবে বিয়ে পরবর্তী তাদের দুজনের দেখা মিলছে একইসঙ্গে। হাতে চূড়া, গলায় মঙ্গলসূত্র, সিঁথিতে সিঁদুর দিয়ে নববধূর মতোই সেজে রয়েছেন  দীপিকা।  

 ভারতের জিনিউজ জানায়, বিয়ের পর এক ম্যাগাজিনে প্রথমবারের জন্য সাক্ষাৎকার দেন দীপিকা। সেখানেও উঠে আসে রণবীর ও তার বিয়ের প্রসঙ্গ। দীপিকাকে প্রশ্ন করা হয়, বিয়ের পর অনস্ক্রিনে চুম্বন দৃশ্যে অভিনয় করবেন না, এমন কোনও শর্তে ছবি সই করবেন? উত্তরে রণবীর ঘরণীর প্রতিক্রিয়া ছিল, 'ছি...'।

প্রসঙ্গত, সাক্ষাৎকারে খুব স্বাভাবিকভাবেই উঠে আসে তার ও রণবীরের মধুচন্দ্রিমায় যাওয়ার প্রসঙ্গ। এ বিষয়ে দীপিকা বলেন, 'আপাতত ওর (রণবীর) ছবি মুক্তি পাচ্ছে, ওটা নিয়েই ব্যস্ত আছি। আর কিছুই ভাবছি না। সিমবা মুক্তির পরই মধুচন্দ্রিমা ও জন্মদিন সেলিব্রেশনের বিষয়ে ভাববো। তাছাড়া বিয়ে ও সেলিব্রেশন এই গোটা বিষয়টাই আমাদের কাছে ছুটি কাটানোর মতো করেই কেটেছে। আর এই ডিসেম্বর মাসে নানান কিছু রয়েছে, যেটা এক নব-দম্পতির কাছে সেলিব্রেশনের জন্য যথেষ্ট।

প্রসঙ্গত, পদ্মাবতের পর এখনও পর্যন্ত আর কোনো ছবির কাজে হাত দেননি দীপিকা। তবে খুব শীঘ্রই মেঘনা গুলজারের একটি ছবির শ্যুটিং শুরু করবেন দীপিকা। যেখানে অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের ভূমিকায় দেখা যাবে 'পদ্মাবত' অভিনেত্রীকে। জানা যাচ্ছে ওই ছবিতে প্রযোজকের ভূমিকাতেও রয়েছেন তিনি।