শনিবার   ১৬ মে ২০২৬   জ্যৈষ্ঠ ২ ১৪৩৩   ২৯ জ্বিলকদ ১৪৪৭

মালয়েশিয়ার রাজাকে বিয়ে করে মুসলিম হলেন সেরা সুন্দরী

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:০৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

২০১৫ সালে মিস মস্কো সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয় করেন সুন্দরী ওকসানা। এরপর চীন ও থাইল্যান্ডে নিয়মিত মডেলিং করেন তিনি। সুলতান মুহাম্মদ মালয়েশিয়ার ১৫তম রাজা। ২০১৬ সালে মালয়েশিয়ার রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মানিত ও ক্ষমতাধর পদ ইয়াং দি-পেরতুয়ান আগং (রাজা) হন তিনি।

দ্য সানের প্রতিবেদনে জানানো হয়, ২২ নভেম্বর মস্কোর বারভিখা কনসার্ট হলে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। ৪৯ বছর বয়সী এ রাজাকে বিয়ে করে মুসলিম ধর্ম গ্রহণ করেন ২৫ বছর বয়সী এ সুন্দরী।

বেশ কিছুদিন ধরে দ্বিগুণ বয়সী এ রাজাকে ঘিরে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে মস্কো সুন্দরীর বিয়ের গুঞ্জন ছড়ায়। অবশেষে ২৭ নভেম্বর বিয়ের খবর নিশ্চিত করা হয়। মুসলিম রীতিতে সম্পন্ন হয় তাদের। এ জুটির বিয়েতে ছিল হালাল খাবারের ব্যবস্থা। মালয়েশিয়ার ঐতিহ্যবাহী পোশাক পরে বিয়ে করেন রাজা। বিয়েতে ওকসানা পরেন সাদা গাউন। বিয়ের পর হিজাব পরে রাজার সঙ্গে তোলা একটি ছবিও টুইট করেন ওকসানা। রাজাকে বিয়ে করে ওকসানা এখন মালয়েশিয়ার নতুন ‘রানী’।

কুয়ালালামপুরের প্রতিবেদনে জানানো হয়, মালশিয়ার নতুন রাণীর নামের সঙ্গে যুক্ত হবে মুসলিম নাম রিহানা। ভবিষ্যতে তার নাম হবে রিহানা ওকসানা। এদিকে মালয়েশিয়ার সংবাদ পোর্টালে জানানো হয়, বিয়ে উপলক্ষে চলতি বছরের ১৬ এপ্রিল মুসলিম ধর্মে ধর্মান্তরিত হয়েছনে ওকসানা।

মিস মস্কো জয়ী হওয়ার সময় প্রেমিক প্রসঙ্গে ওকসানা এক সাক্ষাৎকারে বলেন, ‘সঠিক মানুষের খুঁজে পাইনি বলে কোনো প্রেম করিনি। এ কারণে আমি এতদিন চুপচাপ ছিলাম। আমি তখনই কারো সঙ্গে সম্পর্কে জড়াব, যখন মন থেকে সাড়া পাব।’

তবে ওকসানা ও রাজার প্রথম সাক্ষাৎ কোথায় হয়ে ছিল? কবে থেকে তাদের প্রেমের শুরু? এসব বিষয়ে কিছুই জানান যায়নি।