মঙ্গলবার   ২৬ মে ২০২৬   জ্যৈষ্ঠ ১১ ১৪৩৩   ০৯ জ্বিলহজ্জ ১৪৪৭

পাকা আমের জুস

নিউজ ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:০৪ পিএম, ১৬ মে ২০১৯ বৃহস্পতিবার

গরমের সারাদিন রোজা রেখে ইফতারে এক গ্লাস ঠাণ্ডা জুস সহজেই সকল ক্লান্তি দূর করে ফিরিয়ে দিতে পারে পরম শান্তি। আর তা যদি হয় সবার প্রিয় পাকা আমের জুস তবে তো কথাই নেই! ইফতারের আয়োজনে খুব সহজে ঘরেই তৈরি করুন মজাদার পাকা আমের জুস। চলুন তবে জেনে নেয়া যাক রেসিপিটি-
 

উপকরণঃ পাকা আমে কুঁচি দুই কাপ, গুঁড়ো দুধ ২ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, লবণ এক চিমটি, পানি আধা কাপ, বরফ টুকরো, লেবুর রস আধা চা চামচ।
 

প্রণালীঃ বরফ বাদে সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এবার মিশ্রণটি একটি গ্লাসে ঢেলে বরফ কুঁচি দিয়ে পরিবেশন করুন সুস্বাদু পাকা আমের জুস।