মালয়েশিয়ায় আতশবাজির অগ্নিকাণ্ডে নিহত ৬
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:১৮ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
মালয়েশিয়ার একটি আতশবাজির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ তরুণসহ ছয়জনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার এই দুর্ঘটনা ও প্রাণহানীর ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ডের আগে দোকানটিতে একাধিকবার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিকভাব আগুন নিয়ন্ত্রণে অগ্নি নির্বাপক বাহিনীর প্রায় ২০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
অগ্নি এবং উদ্ধার কর্মকর্তারা জানান, আগুন লাগার পর সবাই এদিক ওদিক ছোটাছুটি শুরু করেছিলেন। ফলে ভবনের বেশ কয়েকটি স্থান থেকে নিহতদের উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, তারা তদন্তে দোকানটির ভেতর অনেক বারুদের সন্ধান পেয়েছেন। এতে দুইতলা ভবনের বিভিন্ন স্থান থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত দেহগুলোর মধ্যে একটি ছিল দোকান মালিকের। বাকিগুলো পাঁচ তরুণের। ঘটনার শিকার ব্যক্তিদের দেহের ৮০ থেকে ৯০ শতাংশই পুড়ে গিয়েছিল।
