শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬   চৈত্র ১৯ ১৪৩২   ১৫ শাওয়াল ১৪৪৭

ঢাকার বাইরে অবকাঠামো নির্মাণে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:১৭ এএম, ৬ মে ২০১৯ সোমবার

সরকার ঢাকার বাইরে অবকাঠামো নির্মাণে কাজ করছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

রোববার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এ কথা জানান। ঢাকা শিল্প ও বণিক সমিতি এ সেমিনারের আয়োজন করে।

ভূমিমন্ত্রী বলেন, এক সময় উন্নয়ন শুধু ঢাকা কেন্দ্রিক ছিল। তবে বর্তমান সরকার এখন দেশের সামগ্রিক এবং সমানুপাতিক উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। ঢাকার বাইরে অবকাঠামো নির্মাণে কাজ করে যাচ্ছে সরকার।  

তিনি বলেন, ‘গ্রাম হবে শহর’- এর অর্থ গ্রামকে ঢাকা শহর বানানো নয়। এর অর্থ শহরাঞ্চলের মৌলিক সুযোগ-সুবিধা গ্রামাঞ্চলে নিশ্চিত করা। যা আমাদের নির্বাচনী অঙ্গীকার।

১৯৭৫ সালের পরে দেশের অর্থনীতি এবং গণতন্ত্র স্থবির হয়ে গিয়েছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই অবস্থা থেকে এরইমধ্যে উত্তরণ লাভ করে নিম্ন-মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত হয়েছি। বর্তমানে আমরা মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত হওয়ার পথে। বর্তমান গতিতে চললে আমরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পারব।