মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ৩১ ১৪৩৩   ০২ রবিউস সানি ১৪৪৮

অসুস্থ হয়ে হাসপাতালে তোফায়েল আহমেদ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৩ এএম, ৫ মে ২০১৯ রোববার

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুকের নিচের দিকে ব্যথা অনুভব করায় গেল বৃহস্পতিবার তাকে হাসপাতালে নেয়া হয় বলে স্কয়ার হাসপাতালের কার্ডিওলোজি বিভাগের চিফ কনসালট্যান্ট ডা. মো. তৌহিদুজ্জামান জানিয়েছেন।

এ বিষয়ে শনিবার তিনি জানান, পরীক্ষায় সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েলের রক্তে সংক্রমণ ধরা পড়েছে। তার অবস্থা উন্নতির দিকে। তার পুরোপুরি জ্ঞান আছে, কথা বলতে পারছেন। রক্তচাপ ও পালসও ঠিক আছে।