ট্রাম্পের সাবেক আইনজীবী কোহেনের ৩ বছরের কারাদণ্ড
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:১২ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
নিউ ইয়র্কের আদালত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনকে তিন বছরের জেল দিয়েছে।একাধিক অভিযোগে বুধবার এ দণ্ড দেয়া হয় কোহেনকে।
অভিযোগগুলোর মধ্যে রয়েছে–যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের নির্বাচনের আগে অর্থ দিয়ে দুই নারীর মুখ বন্ধ করা, রাশিয়ায় প্রস্তাবিত ট্রাম্প টাওয়ার প্রজেক্ট নিয়ে কংগ্রেসকে মিথ্যা বলা এবং কর ফাঁকি দেওয়া। প্রতিটি অপরাধেই দোষ স্বীকার করেছেন কোহেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই এসব কাজ করেছেন বলে এর আগে দাবি করেছিলেন তিনি।
বুধবার নিউ ইয়র্ক আদালতেও সব অপকর্মের জন্য ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন কোহেন। আদালতের বিচারককে তিনি বলেন, ট্রাম্প তাকে আলোর পথে চলার পরিবর্তে অন্ধকারের পথে ঠেলে দিয়েছেন।
