শুক্রবার   ১৭ জুলাই ২০২৬   শ্রাবণ ১ ১৪৩৩   ০১ সফর ১৪৪৮

শিবুদা এবং পাওলি দুজনই আমাকে সাহায্য করেছে: জয়া

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:২৭ পিএম, ৪ মে ২০১৯ শনিবার

আগামী ১০ মে কলকাতায় মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত 'কণ্ঠ'। ছবিটি পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায় জুটি। এতে জয়ার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন নির্মাতা শিবপ্রসাদ ও পাওলি দাম। দুই জনই কলকাতার জনপ্রিয় অভিনয়শিল্পী।

এর মধ্যে কে জয়াকে বেশি চ্যালেঞ্জ করেছেন জানতে চাইলে কলকাতার একটি সংবাদমাধ্যমকে জয়া জানান, আমাদের প্রত্যেকের চরিত্র বেশ আলাদা। নির্দিষ্ট করে বললে ছবিতে শিবুদার (শিবপ্রসাদ) চরিত্রটা অন্য রকম। তাকে ঘিরেই ছবিটা। শিবুদা ও পাওলি দু'জনেই আমাকে বরং সাহায্য করেছে।

জয়া আরও বলেন, ভালো অভিনেতাদের সঙ্গে কাজ করলে কাজটা ভালো হয়। যে যেভাবে রিঅ্যাকশন দিতে আমি ঠিক ততটাই করতে পারবো। ভালো অভিনেতাদের সঙ্গে কাজ করলে তাদের কাছ থেকে শেখা যায়। যেটা পাওলি ও শিবুদার সঙ্গে কাজ করে হয়েছে। শিবুদা দুর্দান্ত অভিনেতা। নতুন করে বলার কিছু নেই। এরকম শিল্পীদের সঙ্গে পর্দা ভাগাভাগি করাও অনেক আনন্দের।

জয়া আরও জানান,  'কণ্ঠ' হচ্ছে ফিরে আসার গল্প। জীবনের অনুপ্রেরণার গল্প। যে এভাবেই আবার শুরু করা যায়।