রোববার   ১৫ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

নওয়াজের ৭ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫৫ এএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে একটি দুর্নীতির মামলায় সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

সোমবার আল আজিজিয়া দুর্নীতি মামলায় পাকিস্তানের আদালত তার বিরুদ্ধে এ রায় দেয়। খবর ডনের

তবে ফ্ল্যাগশিপ দুর্নীতি মামলায় খালাস পেয়েছেন নওয়াজ।

দুই মামলায় তাকে ২৫ মিলিয়ন ডলার এবং দেড় মিলিয়ন পাউন্ড জরিমানা করেছেন আদালত।

এ রায় ঘোষণাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। সকাল থেকেই নওয়াজ শরীফের দল পিএমএল-এন’র নেতা-কর্মীরা আদালত প্রাঙ্গণে ভিড় করেন।